নব্বইয়ের পরের নায়িকাদের ভণ্ড বললেন ওমর সানী

‘নব্বইয়ের পরে ঢালিউডে কোনো স্টার বা সুপারস্টার নায়িকা নেই, এই সময়ের নায়িকাদের সব ভন্ডামী’ মনে করেন ওমর সানী।  ঢাকাই চলচ্চিত্রের নব্বইয়ের দশকের নায়িকাদের ‘স্টার’, ‘সুপারস্টার’ বলে মন্তব্য করেছেন এই চিত্রনায়ক।

পর্দায় অনেকদিন না থাকলেও এ অভিনেতা বেশ সরব সামাজিক যোগাযোগমাধ্যমে।  ফেসবুকে নানা সময় নানা ঘটনা নিয়ে লিখেন তিনি।  বুধবার (৭ ফেব্রুয়ারি) দিবাগত রাত ২টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি পোস্ট করেন ওমর সানী।

পোস্টে তিনি লেখেন, ‘আমি অনেক লাকি আমাদের সময় নায়িকা হিসেবে- মৌসুমী, শাবনূর চম্পা, দিতি, লিমা, অরুণা বিশ্বাস, শাহনাজ, পপি, পূর্ণিমা তাদেরকে পেয়েছি।  বেস্ট 90 কিন্তু এরপর স্টার, সুপারস্টার কোন নায়িকা নেই। তারপর বাকি সব ভণ্ডামি। বেষ্ট 90। ’

ওমর সানীর এই স্ট্যাটাসে অনেকেই তার পক্ষ নিয়ে মন্তব্য করেছেন।  আবার কেউ কেউ নায়কের সমালোচনাও করেছেন।

তবে হঠাৎ কেন এমন পোস্ট দিয়েছেন অভিনেতা, সে বিষয়ে স্পষ্ট কিছু জানা যায়নি।  তবে সংরক্ষিত আসনে সংসদ সদস্য হতে যখন নায়িকারা মনোনয়ন ফরম কিনছেন ঠিক তখনই এমন মন্তব্য যেন ভক্তদের স্পষ্ট করে দিল কাদের তিনি ভন্ড বলতে চাইছেন।