দ্বৈত গানে তাহসান-ফারিণ

এবার গায়িকা হিসেবে আত্মপ্রকাশ করলেন অভিনয়ের ফারিণ।  গাইলেন গান।  কিছুদিন আগে তার গাওয়া একটা গান ভাইরালও হয়েছিল। এবার একটি মৌলিক গানে কণ্ঠ দিলেন এ অভিনেত্রী। গানের শিরোনাম ‘রঙে রঙে রঙিন হব’। গানটিতে ফারিণের সঙ্গে দ্বৈত কণ্ঠ দিয়েছেন তাহসান খান।

এটি লিখেছেন কবির বকুল। গানটির সুর-সংগীতের কাজটি করেছেন ইমরান মাহমুদুল। গানটি তৈরি করা হয়েছে দর্শকনন্দিত ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’র ঈদ পর্বের জন্য।

গানটি প্রসঙ্গে এই অভিনেত্রী বলেন, ‘একদম হুট করেই গানটি করা।  হঠাৎ আমার কাছে হানিফ সংকেত দাদার ফোন আসে।

এদিকে, ছোটবেলা থেকে গায়িকা হবেন, এমন স্বপ্নের কথা প্রায় চার-পাঁচ বছর আগে একটি নাটকের শুটিংয়ে নাকি তাহসানের কাছে বলেছিলেন ফারিণ।  এরপর খালি গলায় ফারিণের কিছু গান শোনার সুযোগ হয় তাহসানের।  তখন থেকেই ইচ্ছা ছিল, সময়-সুযোগ হলে ফারিণের সঙ্গে একটি গান করবেন তিনি।

এ প্রসঙ্গে তাহসান বলেন, “এবার সেই সুযোগ হয়ে গেল।  হানিফ সংকেত দাদা গত মাসে আমাকে ফোন দিয়ে বললেন, ইত্যাদির জন্য দ্বৈত গান করতে চান।  আমি বললাম, নতুন একজন করলে ভালো হয়।  তখন ফারিণের কথা বললাম দাদাকে।  ফারিণকে ফোন দেন দাদা। ফারিণও আগ্রহ দেখায়। ”

গানটি নিয়ে তাহসান আরও বলেন, “এ ধরনের গান আগে করিনি।  খুবই উৎসবের আমেজ নিয়ে, আনন্দময় একটি গান হয়েছে।  রেকর্ডিংয়ের সময় আমার স্কেলেই ধরেছিলাম।  কিন্তু ফারিণের জন্য একটু কষ্টই হচ্ছিল।  পরে একটু নিচু স্কেলে গানটি করেছি।  ফারিণ যে এত ভালো গাইবে, বুঝিনি।  আমার বিশ্বাস, আগামী ঈদে গানটি নিয়ে আলোচনা হবে। ”