দ্বিতীয় দফায় নিবন্ধনহীন ‘চট্টলা টিভি’র অফিস সিলগালা

চট্টগ্রামে নিবন্ধনহীন আইপি টিভিগুলোর বিরুদ্ধে দ্বিতীয় দফায় অভিযা চালিয়েছে জেলা প্রশাসন।

সোমবার (২৬ জুন) দুপুরে চাঁদাবাজি, হয়রানিসহ একাধিক অভিযোগে চট্টলা টিভি নামে একটি প্রতিষ্ঠান সিলগালা করা হয়।

এ সময় প্রতিষ্ঠানটির কার্যালয় থেকে বেশ কয়েকটি ক্যামেরা ও কাগজপত্র জব্দ করে প্রশাসন।

এর আগে গতকাল রবিবার (২৫ জুন) নিবন্ধনহীন আইপি টিভি পরিচালনা ও সংবাদ প্রচারের অভিযোগে সিপ্লাস টিভি, সি ভিশন, এসবি টিভি, ২৪টিভি এবং দৈনিক অর্থনীতি নামে পাঁচটি কার্যালয় সিলগালা করা হয়।

ব্যাঙের ছাতার মতো গজিয়ে ওঠা অনুমোদনহীন আইপি টিভিগুলোর বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে বলে জানান নির্বাহী ম্যাজিস্ট্রেট।

বিস্তারিত আসছে…