তেলের বদলে এবার বিদ্যুতে চলবে ট্রেন। গতি বাড়বে ২০ শতাংশ। ঢাকা-নারায়ণগঞ্জ-জয়দেবপুর রুটে আসছে এই ইলেকট্রিক ট্রেন।
৩ হাজার ৮২২ কোটি টাকা ব্যয়ে নির্মিত এই ইলেকট্রিক ট্রেন ২০৩১ সালে চালুর পরিকল্পনাসহ জাতীয় অর্থনৈতিক পরিষদ নির্বাহী কমিটির (একনেক) টেবিলে উঠছে আরও ১৫টি প্রকল্প। যেখানে ব্যয় হবে মোট ৬৫ হাজার ৫১৭ কোটি টাকা। যেখানে প্রকল্প ঋণ থেকে আসবে ৪০ হাজার ১৬৬ কোটি টাকা।
এই তালিকায় রয়েছে মেট্রোরেল-৫-এর দক্ষিণ রুটও। প্রকল্পের মোট ব্যয় ৪৫ হাজার ৫০৩ কোটি টাকা।
দেশের ব্যাংকিং ব্যবস্থায় সুশাসন ও উন্নত ব্যবস্থাপনায় ১ হাজার ২৭৬ কোটি টাকা, দেশের এইচআইভি/এইডস আক্রান্ত ১৭ হাজার ৭০০ রোগীসহ যক্ষ্মা ও ম্যালেরিয়ার চিকিৎসায় নেয়া হচ্ছে ৪ হাজার ৩৯ কোটি টাকার প্রকল্প।
অন্যদিকে, রেল খাতেও বড় অঙ্কের ব্যয়ের প্রস্তাব রয়েছে। বগুড়া-সিরাজগঞ্জ নতুন ডুয়েলগেজ রেলপথ নির্মাণ প্রকল্পের ব্যয় প্রায় দ্বিগুণ করার প্রস্তাব করা হয়েছে।
এবারের একনেকে উপস্থাপিত প্রকল্পগুলোর মোট ব্যয়ের বড় অংশই
ঋণনির্ভর।