দিনাজপুরের জেলা পর্য্যায়ে শুদ্ধাচার নিশ্চিত করনে কৌশল প্রসঙ্গে আজ বৃহস্পতিবার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের নিয়ে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে দিন ব্যাপি প্রশিক্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। এতে অংশ নেন ১৩ টি উপজেলার ১০৩ জন ইউপি চেয়ারম্যান। স্হানীয় উন্নয়নমূলক কাজ এবং জন সেবায় চেয়ারম্যানদের শুদ্ধাচার নিশ্চিত করতে তাগিদ দিয়েছেন আয়োজকরা।
জাতীয় স্হানীয় সরকার ইনস্টিটিউটের (এনআইএলজি) ঢাকার আয়ােজনে সকালে ভিডিও কনফারন্সের মাধ্যমে প্রশিক্ষণ কর্মসূচির উদ্বােধন করেন এনআইএলজি’র মহাপরিচালক মনােজ কুমার রায়। সভাপতিত্ব করেন জেলা প্রশাসক শাকিল আহমেদ। ভিডিও কনফারন্সে যুক্ত ছিলেন এনআইএলজি’র পরিচালক প্রশিক্ষণ ও পরামর্শ, সবুর হােসেন। এছাড়াও ভিডিও কনফারন্সে যুক্ত ছিলেন ১৩টি উপজেলার নির্বাহী কর্মকর্তারা।
সূচনা বক্তব্যে জেলা প্রশাসক শাকিল আহমেদ বলেছেন, জন সেবায় ইউনিয়ন ভূমি অফিসে কোন অনিয়ম অব্যবস্হা বরদাস্ত করা হবেনা।
অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন স্হানীয় সরকারের উপ-পরিচালক সালাহ্উদ্দিন আহমেদ। অতিরিক্ত জেলা প্রশাসক নুর-এ-আলম ও অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট জানে আলম।
মুক্ত আলাচনায় অংশ নেন পার্বতীপুরের বেলাইচন্ডির ইউপির চেয়ারম্যান নুর মােহাম্মদ রাজা, হাকিমপুরের বােয়ালদার ইউপির চেয়ারম্যান ছদরুল ইসলাম, কাহারােলের তারগাঁও ইউপির চেয়ারম্যান আ.স.ম মোনায়ারুজ্জামানসহ অন্যান্যরা।
এসময় উপস্হিত ছিলেন এভিসিভি-৩ প্রজেক্টের জেলা ব্যবস্হাপক আবু বক্কর সিদ্দিক অপু। অনুষ্ঠানের শুরুতে সদরের ১নং চেহেলগাজী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জর্জিস সােহেলসহ প্রথম বারের মত নির্বাচিত ৪জন ইউপি চেয়ারম্যানকে ফুলের তোড়া দিয়ে বরণ করে নেন জেলা প্রশাসক শাকিল আহমেদ।