তুরস্কে প্রেসিডেন্ট ও পার্লামেন্ট নির্বাচনে ভোটগ্রহণ শুরু হয়েছে। রোববার (১৪ মে) স্থানীয় সময় সকাল ৮টায় ভোটগ্রহণ শুরু হয়। বিকেল ৫টায় শেষ হবে ভোটগ্রহণ।
এই নির্বাচনে সংসদ সদস্যদের পাশাপাশি তুরস্কের লক্ষ লক্ষ ভোটার আগামী পাঁচ বছরের জন্য প্রেসিডেন্ট নির্বাচিত করবেন। দুই দশক ধরে রাষ্ট্রক্ষমতায় থাকা রিসেপ তাইয়েপ এরদোয়ানের জন্য এই নির্বাচনকে চ্যালেঞ্জ হিসেবে দেখা হচ্ছে।
তুরস্কের সরকারি বার্তা সংস্থা আনাদুলু জানিয়েছে, রোববার স্থানীয় সময় সকাল ৮টায় রাষ্ট্রপতি ও সংসদ নির্বাচন শুরু হওয়ার সঙ্গে সঙ্গে লক্ষ লক্ষ ভোটার ভোট দিতে শুরু করেছেন।
খবরে বলা হয়েছে, এ বছর দেশটিতে ৬৪ দশমিক ১ মিলিয়নেরও বেশি লোক তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন। এর মধ্যে প্রবাসে থাকা ১ দশমিক ৭৬ মিলিয়নেরও বেশি ভোটার ইতোমধ্যে তাদের ভোট দিয়ে ফেলেছেন। তুরস্কের এই নির্বাচনে নতুন ভোটার ৪ দশমিক ৯ মিলিয়নের বেশি। আর এই নতুন ভোটাররাই দেশটির এবারের নির্বাচনে ফলাফল নির্ধারণে বড় ভূমিকা রাখবে বলে মনে করা হচ্ছে।
প্রত্যেক ভোটার দুটি ব্যালটে ভোট দেবেন। একটি প্রেসিডেন্টের জন্য এবং অন্যটি সংসদ সদস্য নির্বাচনের জন্য। উভয়েই পাঁচ বছরের মেয়াদে কাজ করবেন।
এই নির্বাচনে ৩০টিরও বেশি রাজনৈতিক দল এবং ১৫০টিরও বেশি স্বতন্ত্র সংসদীয় প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
প্রতিটি ভোটার দুটি ব্যালট দেবেন, একটি রাষ্ট্রপতির জন্য এবং অন্যটি সংসদ সদস্যদের জন্য, উভয়েই পাঁচ বছরের মেয়াদে কাজ করবেন।
ক্ষমতায় থাকা প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান পুনঃনির্বাচন চাইছেন। আর প্রধান বিরোধী প্রার্থী কামাল কিলিকদারোগ্লু এবং সিনান ওগান প্রতিদ্বন্দ্বিতা করছেন। তবে রাষ্ট্রপতি পদের আরেক প্রতিদ্বন্দ্বি মুহাররেম ইনসে বৃহস্পতিবার প্রতিযোগিতা থেকে সরে দাঁড়ান। এই নির্বাচনে ৩০টিরও বেশি রাজনৈতিক দল এবং ১৫০টিরও বেশি স্বতন্ত্র সংসদীয় প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন।
নির্বাচনে পাঁচটি বহুদলীয় ব্লক রয়েছে: পিপলস অ্যালায়েন্স, নেশন অ্যালায়েন্স, অ্যান্সট্রাল অ্যালায়েন্স, লেবার অ্যান্ড ফ্রিডম অ্যালায়েন্স এবং ইউনিয়ন অফ সোশ্যালিস্ট ফোর্সেস অ্যালায়েন্স৷