যারা অন্যায় করেন, তারাই গ্রেফতার হন: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেছেন, যারা অন্যায় করেন, যারা গাড়ি ভাঙচুর করেন, তাদের বিরুদ্ধে মামলা হয়। তারাই গ্রেফতার হন।

শুক্রবার (২ জুন) ঢাকার মহানগর নাট্যমঞ্চে জাগো হিন্দু পরিষদ আয়োজিত বীর মুক্তিযোদ্ধা ও গুণীজন সম্মাননা অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

ঢাকা মহানগর নাট্যমঞ্চে শুক্রবার জাগো হিন্দু পরিষদ আয়োজিত বীর মুক্তিযোদ্ধা ও গুণীজন সম্মাননা অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান।

৫ জুন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের উত্তর ফটক থেকে বিক্ষোভ মিছিল করার ঘোষণা দিয়েছে জামায়াতে ইসলামী। এ বিক্ষোভ কর্মসূচি পালনে সহযোগিতা চাইতে গত সোমবার ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতের একটি প্রতিনিধি দল ডিএমপি কার্যালয়ে গেলে তাদের আটক করা হয়। পরে তাদের ছেড়ে দেওয়া হয়।

জামায়াতের ঘোষিত সেই কর্মসূচির বিষয়ে প্রশ্ন করা হলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, জামায়াতের ৫ তারিখের কর্মসূচি বিষয়ে এখনো সিদ্ধান্ত হয়নি, বিষয়টি দেখছি।

এর আগে অনুষ্ঠানের উদ্বোধন করেন স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শব্দসৈনিক ও একুশে পদকপ্রাপ্ত মুক্তিযোদ্ধা মনোরঞ্জন ঘোষাল। আর সভাপতিত্ব করেন জাগো হিন্দু পরিষদের সভাপতি সুজন দাস।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন হিন্দুধর্মীয় কল্যাণ ট্রাস্টের সহসভাপতি সুব্রত পাল। এর আগে অনুষ্ঠানের উদ্বোধন করেন স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শব্দসৈনিক ও একুশে পদকপ্রাপ্ত মুক্তিযোদ্ধা মনোরঞ্জন ঘোষাল। আর সভাপতিত্ব করেন জাগো হিন্দু পরিষদের সভাপতি সুজন দাস। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন হিন্দুধর্মীয় কল্যাণ ট্রাস্টের সহসভাপতি সুব্রত পাল।