ঢাকা থেকে গ্রেফতার ‘কানাডার মেয়র’!

অল্প সময়ে স্বল্প খরচে কানাডায় স্থায়ী হওয়ার সুযোগ–সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এমন চটকদার বিজ্ঞাপন। আর এই বিজ্ঞাপনের ফাঁদে পা দিয়ে নিঃস্ব অনেকেই। কানাডার নায়াগ্রা সিটির মেয়র পরিচয় দিয়ে বগুড়ার ফয়সাল হাতিয়ে নিয়েছেন লাখ লাখ টাকা। রাজধানী থেকে তাকে গ্রেফতারের পর পুলিশ বলছে, বাবার কাছ থেকে তিনি শিখেছেন প্রতারণাবিদ্যা। ফয়সাল আহম্মেদ একটি ভুয়া ফেসবুক আইডি ব্যবহার করে কানাডার মেয়র দাবি করে মানুষের সাথে প্রতারণা করতেন। ফয়সাল আহম্মেদ একটি ভুয়া ফেসবুক আইডি ব্যবহার করে কানাডার মেয়র দাবি করে মানুষের সাথে প্রতারণা করতেন। শেরপুরের মুজিবুল হক তালুকদার ঢাকায় একটি বীমা কোম্পানিতে চাকরি করেন। ফেসবুকে পরিচয় সূত্রে ইউসুফ নামে এক ব্যক্তি তাকে কানাডায় স্থায়ী হওয়ার প্রস্তাব দেন। ওই ব্যক্তি নিজেকে বাংলাদেশি বংশোদ্ভূত কানাডার নায়াগ্রা সিটির মেয়র পরিচয় দেন। মুজিবুল হক সরল বিশ্বাসে বিভিন্ন খরচ বাবদ বেশ কিছু টাকা তুলে দেন তার মনোনীত আরেক ব্যক্তির কাছে। তার মতো এমন প্রতারণার শিকার অনেকেই। কানাডার মেয়র পরিচয় দেয়া ব্যক্তিকে অবশেষে রাজধানীতে আবিষ্কার করেছে পুলিশ। সোমবার (১২ নভেম্বর) রাতে মিরপুর এলাকায় অভিযান চালিয়ে ডিবির একটি টিম তাকে গ্রেফতার করে। গ্রেফতার করার পর জানা যায় তার নাম ফয়সাল আহম্মেদ (২৭)। দেশে বসেই ফয়সাল কানাডায় চাকরির প্রলোভন দেখাতেন।