ড. ইউনূসের শ্রম আইন লঙ্ঘন মামলার যুক্তিতর্ক ১৬ নভেম্বর

শান্তিতে নোবেল জয়ী ড. মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে আনা শ্রম আইন লঙ্ঘনের মামলার যুক্তিতর্ক উপস্থাপন শুরু হবে ১৬ নভেম্বর থেকে। বৃহস্পতিবার ঢাকার শ্রম আদালতের বিচারক শেখ মেরিনা সুলতানা এ আদেশ দেন। এদিন মামলার শুনানীতে আত্মপক্ষ সমর্থন করেন ড. ইউনূস। এ সময় তিনি নিজেদের নির্দোষ দাবি করেন। নিজের পক্ষে সাফাই সাক্ষী দেবেন না বলেও আদালতকে জানান তিনি। এর আগে আদালতে কলকারখানা অধিদপ্তরের সাক্ষ্যগ্রহণ শেষ হয়। গ্রামীন টেলিকমে কল্যান ফান্ডের শ্রমিকদের অংশ না দেয়া, গণছুটি নগদায়ন না করা ও চাকরি স্থায়ীকরন না করার অভিযোগে ২০২১ সালে ড. ইউনূসসহ চারজনের বিরুদ্ধে মামলা করে কলকারখানা অধিদপ্তর। এ মামলায় ড. ইউনূস ছাড়াও গ্রামীণ টেলিকমের এমডি মো. আশরাফুল হাসান, পরিচালক নুরজাহান বেগম ও মো. শাহজাহানকে বিবাদী করা হয়েছে।