টাঙ্গাইলে ট্রেনে কাটা পড়ে মা-মেয়েসহ ৪ নারী নিহত

টাঙ্গাইলের কালিহাতীর ঢাকা-টাঙ্গাইল বঙ্গবন্ধু সেতু পূর্ব মহাসড়কের পাশে ট্রেনে কাটা পড়ে মা ও মেয়েসহ চার নারী নিহত হয়েছেন।  বুধবার (১৯ এপ্রিল) ভোর সাড়ে ৫টার দিকে উপজেলার সল্লা ইউনিয়নের মীরহামজানী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন নিহতরা হলেন— ভূঞাপুর উপ‌জেলার নিকরাইল দাস পাড়া এলাকার  মৃত গোপালের স্ত্রী বাসন্তী (৬০), মৃত অনাথ দাসের স্ত্রী আরতী রানী দাস (৫৫), একই এলাকার হরি বন্ধুর স্ত্রী শান্তি রানী (৪৫) ও তাদের মেয়ে শিল্পী রানী (৩০)। এদের মধ্যে শান্তি রানী ও শিল্পী রানী সম্পর্কে মা মেয়ে।

বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার উপপরিদর্শক নাজমুল হাসান বিষয়টি নিশ্চিত করে বলেন, ভোরে নিহত চারজন নারী রেললাইনের ওপর দিয়ে হেঁটে যাচ্ছিলেন।  এ সময় উত্তরবঙ্গ থেকে ছেড়ে আসা ঢাকাগামী একতা এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই মা মেয়েসহ ৪ জনের মৃত্যু হয়।