জায়েদা খাতুনের বিজয়ে যা বললেন শিল্পী আসিফ

সংগীতশিল্পী আসিফ আকবর গানের পাশাপাশি সোশ্যাল মিডিয়ায়ও বেশ সরব। প্রায়ই নানান ইস্যুতে ভক্তদের সঙ্গে নিজের মতামত শেয়ার করেন তিনি। এবার এ শিল্পী কথা বলেছেন গাজীপুরের নবনির্বাচিত মেয়র জায়েদা খাতুনকে নিয়ে।

শুক্রবার ভোরে তিনি সাবেক মেয়র জাহাঙ্গীরের মা জায়েদা খাতুনকে নিয়ে তার নিজের ফেসবুকে পোস্ট দিয়েছেন।

তিনি লিখেছেন, মজলুমের সব বিজয় সবসময় দিকনির্দেশনার চিহ্ন রেখে যায়। মজলুম প্রতিবাদী না হলে নিজের চরিত্র হারিয়ে ফেলে। একজন মায়ের বিজয় হয়েছে, আর এভাবেই ইতিহাসগুলো নতুনভাবে রচিত হয়।

তিনি আরও লেখেন, অভিনন্দন গাজীপুরের নবনির্বাচিত নগরমাতা শ্রদ্ধেয় মিসেস জায়েদা খাতুন, আপনি একজন কাচকাটা হীরা, গাজীপুরের আম্মাজান।

সবশেষে আসিফ লেখেন, আপনার সুস্বাস্থ্য আর দীর্ঘায়ু কামনা করি।