জয় দিয়ে লিগ শেষ করল পুলিশ মোহামেডান ও রাসেল

শেষ ম্যাচে জয় দিয়ে লিগ মৌসুম শেষ করেছে শেখ রাসেল ক্রীড়া চক্র, ঢাকা মোহামেডান স্পোর্টিং ক্লাব ও পুলিশ এফসি।  শনিবার (২২ জুলাই) বসুন্ধরা কিংস অ্যারেনায় ইতিমধ্যে রেলিগেটেড হওয়া মুক্তিযোদ্ধাকে ৩-২ গোলে হারিয়েছে শেখ রাসেল।

কুমিল্লায় অনুষ্ঠিত ম্যাচে ঢাকা মোহামেডান স্পোর্টিং ক্লাব ৩-১ গোলে রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস সোসাইটিকে এবং মুন্সিগঞ্জে পুলিশ এফ সি ৩-২ গোলে চট্টগ্রাম আবাহনীকে হারিয়েছে।

এ জয়ের ফলে পুলিশ এফসি ৩৫ পয়েন্ট নিয়ে তৃতীয়, মোহামেডান ২০ ম্যাচে নবম জয়ে ৩২ পয়েন্ট নিয়ে ৪র্থ,  শেখ রাসেল ৩০ পয়েন্ট নিয়ে পঞ্চম।

সমান ম্যাচে চট্টগ্রাম আবাহনী ২১ পয়েন্ট নিয়ে অষ্টম, রহমতগঞ্জ নবম হারে আগের ১৯ পয়েন্ট নিয়ে ৯ম এবং রেলিগেটেড হওয়া মুক্তিযোদ্ধা ১৫ পয়েন্ট নিয়ে দশম স্থান পায়।

শনিবারের ম্যাচটি মুক্তিযোদ্ধার জন্য হয়ে দাঁড়ালো দেশের ফুটবলের সর্বোচ্চ পর্যায়ের শেষ ম্যাচ।  কারণ পরের মৌসুমে দলটিকে খেলতে হবে বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ লিগে (বিসিএল)।