সরকার সম্প্রতি বৈদেশিক কর্মসংস্থান ও অভিবাসী আইন, ২০১৩-এর সংশোধনী নিয়ে গেজেট জারি করেছে। সাব এজেন্টের পাশাপাশি মধ্যস্থতাকারী যে কোনো প্রতিনিধিরও লাইসেন্স প্রয়োজন হবে। চাকরির নিশ্চয়তা ছাড়া জনশক্তি রপ্তানি বড় ধরণের অপরাধ হিসেবেও বিবেচিত হবে। জনশক্তি রপ্তানিতে কোনো অনিয়ম বা অপরাধ সনাক্ত হলে সরকার রিক্রুটিং এজেন্সির লাইসেন্স বাতিল করার পাশাপাশি ৫০ হাজার থেকে ২ লাখ টাকা জরিমানা করবে। তবে এ বিষয়ে সুষ্ঠু তদন্ত হবে ও শুনানির সুযোগ থাকবে। জনশক্তি রপ্তানি আরও নিরাপদ ও কার্যকরী করার জন্য বেশ কিছু পরিকল্পনারর খসড়া করা হচ্ছে। ডিসেম্বরের মধ্যে সেগুলো চূড়ান্ত হবে বলে আশা করা যাচ্ছে। পরবর্তীতে রিক্রুটিং এজেন্সি সাব এজেন্টদের নিবন্ধন করবে না সরকার সরাসরি করবে এ বিষয়গুলা স্পষ্ট করা হবে। একটি রিক্রুটিং এজেন্সি কতগুলো সাব এজেন্ট বা প্রতিনিধি রাখতে পারবে সেটারও নির্দেশনা থাকেবে। একটি রিক্রুটিং এজেন্সির অধীনে বর্তমানে শত শত সাব এজেন্ট কাজ করছে। ওয়্যারবি ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের পরিচালক,‘জেসিয়া খাতুন বলেন,‘সাব এজেন্ট নিবন্ধনের উদ্যোগ খুবই ভাল। তবে সব সাব এজেন্টদের নিবন্ধন করা না গেলে এর সুবিধা পাওয়া যাবেনা। আর প্রতারণাও বন্ধ করা যাবেনা। সূত্র: দ্যা ফিনান্সিয়াল এক্সপ্রেস