নির্বাচনী আচরণবিধি ভঙ্গের অভিযোগে মেহেরপুর-১ আসনের আওয়ামী লীগের প্রার্থী জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেনকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে নির্বাচনী অনুসন্ধান কমিটি। রোববার (১০ ডিসেম্বর) সংশ্লিষ্ট আসনের নির্বাচনী অনুসন্ধান কমিটির চেয়ারম্যান ও যুগ্ম জেলা ও দায়রা জজ এইচ এম কবীর হোসেন এ নোটিশ দেন।