চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ২০২২-২০২৩ সেশনের ভর্তি পরীক্ষায় ‘বি’ ইউনিটের অন্তর্ভুক্ত কলা ও মানববিদ্যা অনুষদভুক্ত সকল বিভাগের (নাট্যকলা ও সংগীত বিভাগ এবং চারুকলা ইনস্টিটিউট ব্যতীত) ফলাফল প্রকাশিত হয়েছে। এতে পাশ করেছেন ১২ হাজার তিনশ ৫৫ জন। পাশের শতকরা হিসেবে যা মাত্র ২৯ দশমিক ২৮ শতাংশ।
মঙ্গলবার (২৩ মে ) দুপুর দেড়টায় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট ও অফিসিয়াল ফেসবুক পেইজে এই ফলাফল প্রকাশিত হয়। ভর্তি পরীক্ষার ফলাফল বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (https://admission.cu.ac.bd) ও বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ফেসবুক পেইজে (University of Chittagong) দেখা যাবে।
ফলাফল প্রকাশের বিষয়টি নিশ্চিত করে বিশ্ববিদ্যালয়ের ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা কমিটির কো-অর্ডিনেটর প্রফেসর ড. মোহাম্মদ মাহবুবুল হক বলেন, এবারের ভর্তি পরীক্ষায় বাতিলকৃত ওএমআর শিট বাদে ৪২ হাজার একশ ৯০ জন শিক্ষার্থীর ওএমআর শিট মূল্যায়ন করা হয়েছে। এর মধ্যে ২৯ হাজার আটশ ৩৫ জন শিক্ষার্থী ফেল করেছেন। পরীক্ষায় ৭১ শতাংশ শিক্ষার্থী ৪০ নাম্বার না পেয়ে ফেল করেছেন। পাশ করেছেন ১২ হাজার তিনশ ৫৫ জন। শতকরা হিসেবে যা মাত্র ২৯ দশমিক ২৮ শতাংশ।
উল্লেখ্য, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ‘বি’ ইউনিটের ২০২২-২০২৩ সেশনের ভর্তি পরীক্ষা বৃহস্পতিবার ও শুক্রবার (১৮ ও ১৯ মে) অনুষ্ঠিত হয়। যেখানে সবমিলিয়ে ৫২ হাজার নয়শ ৯৫ জন শিক্ষার্থীর অংশগ্রহণ করার কথা ছিল। বি ইউনিটে মোট আসন রয়েছে এক হাজার দুইশ ২১টি। সেই হিসাবে এই ইউনিটে এক আসনের বিপরীতে পরীক্ষার্থী ছিল প্রায় ৪৩ জন