চট্টগ্রাম-১৪ ও ১৫ সংসদীয় আসনের নির্বাচনী অপরাধ অনুসন্ধান কমিটির দায়িত্ব দেয়া হয়েছে দুই বিচারককে।
এর মধ্যে, চট্টগ্রাম-১৪ তথা সাতকানিয়া ও আংশিক চন্দনাইশ সংসদীয় এলাকায় নির্বাচনী অপরাধ অনুসন্ধান কমিটির দায়িত্ব পেয়েছেন সাতকানিয়া আদালতের বিচারক শরিফুল হক।
অন্যদিকে, চট্টগ্রাম-১৫ তথা লোহাগাড়া ও সাতকানিয়া আংশিক সংসদীয় এলাকার অনুসন্ধান কমিটির দায়িত্ব প্রদান করা হয়েছে চট্টগ্রাম জেলা জজ আদালতে কর্মরত সিনিয়র সহকারী জজ শাহনেওয়াজ মনিরকে।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ‘নির্বাচনী অপরাধ ও নির্বাচন- পুর্ব অনিয়ম’ অনুসন্ধান কমিটি গঠন করে গেজেট প্রকাশ করেছে জাতীয় নির্বাচন কমিশন।
গতকাল বৃহস্পতিবার (২৩ নভেম্বর) ১৭.০০.০০০০.০৪৫.০২৭.০০২.২৩.১১৮ স্মারকের একটি প্রজ্ঞাপনে দুই বিচারককে এ দায়িত্ব দেয়া হয়।
নির্বাচনের তফশিল ঘোষণার পর থেকে চূড়ান্ত ফলাফলের গেজেট প্রকাশ হওয়া পর্যন্ত যেকোনো প্রার্থীর বিরুদ্ধে আনীত নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘন ও নির্বাচনী অপরাধেল অভিযোগ অনুসন্ধান করে প্রার্থীর বিরুদ্ধে নির্বাচন কমিশনে প্রতিবেদন প্রেরণ করবে এই অনুসন্ধান কমিটি। তার ভিত্তিতে ব্যবস্থা গ্রহণ করবে নির্বাচন কমিশন।
এ কাজের জন্য বিচারিক দায়িত্ব থেকে তাদের অব্যাহতি প্রদান করা হয়েছে।