চট্টগ্রাম-১১ আসনে মনোনয়ন ফরম নিলেন আমিনুল হক বাবু

চট্টগ্রাম-১১ আসন থেকে মনোনয়ন ফরম নিয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক উপকমিটির সদস্য আমিনুল হক বাবু।

তিনি চট্টগ্রাম নগরীর পূর্ব মাদাবাড়ি এলাকার বাসিন্দা।

এর আগে তিনি ৩০ নং পূর্ব মাদারবাড়ি ওয়ার্ড ছাত্রলীগের অর্থ সম্পাদক, যুবলীগের সাংস্কৃতিক সম্পদক এবং আওয়ামী লীগের শিক্ষা ও মানব কল্যাণ সম্পাদকের দায়িত্ব পালন করেছিলেন। পরবর্তী তে তিনি চট্টগ্রাম মহানগর কৃষকলীগের প্রতিষ্ঠাতা সদস্য সচিবের দায়িত্ব ও পালন করেছেন। তিনি বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক এবং চট্টগ্রাম মহানগর শাখার সভাপতি হিসাবে তিনি সাংস্কৃতিক সংগঠক হিসেবেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

এর বাইরে তিনি অসংখ্য সামাজিক সংগঠনের সাথে জড়িত। তিনি রোটারি জেলা ৩২৮২র জেলা কমিটি, চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমীর সদস্য, আগ্রাবাদ মা ও শিশু হাসপাতালে সদস্য, চট্টগ্রাম মেডিকেল কলেজ রুগী কল্যাণ সমিতির সদস্যসহ বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের সাথে যুক্ত আছেন। সামাজিক ক্লাব চট্টগ্রাম বোট ক্লাব, শাহীন গলফ এন্ড কান্ট্রি ক্লাব, চট্টগ্রাম এলিট ক্লাব এবং খুলশী ক্লাবের সদস্য।

করোনাকালীন সময়ে তিনি মানবিক হাসপাতাল প্রতিষ্ঠা করে চট্টগ্রামের মহানগরের করোনা রোগীদের ফ্রি এম্বুলেন্স সার্ভিস, করোনা রোগীদের বাসায় গিয়ে ফ্রি চিকিৎসা সেবা, ফ্রি মাক্স, সেনিটাইজার, দুস্তদের মাঝে রান্না করা খাবার ও শুকনা খাবার বিতরণ করে জনগণের দৃষ্টি কাড়েন। এ ছাড়া চট্টগ্রাম মহামগর সহ বৃহত্তর চট্টগ্রামে মানবাধিকার আন্দোলনে তার গুরুত্বপূর্ণ ভূমিকা ছিলো। বিশেষ করে মেয়র গলি থেকে শেকল বন্দী মাধবীকে উদ্বারের ঘটনা দেশব্যাপী আলোচিত হয়েছিল।

তাছাড়া ইপিজেড থেকে শেকলবন্দী বিলকিসকে উদ্বার করে স্বাভাবিক জীবনে ফেরত এনেছেন যা আলোড়ন সৃষ্টি করেছিল।