চট্টগ্রাম তৃতীয় বিভাগ ক্রিকেটে সন্দ্বীপের জয়

সিজেকেএস তৃতীয় বিভাগ ক্রিকেট লিগে সন্দ্বীপ উপজেলা ক্রীড়া সংস্থা জয় পেয়েছে।  চট্টগ্রাম নগরের এম এ আজিজ স্টেডিয়ামে তারা কাস্টমস এক্সাইজ এন্ড ভ্যাট ক্লাবকে ৫ উইকেটে হারিয়েছে।

টসে জিতে আগে ব্যাট করতে নেমে কাস্টমস এক্সাইজ এন্ড ভ্যাট ক্লাব নির্ধারিত ৫০ ওভারের খেলায় ৩২.১ ওভারে ৭৬ রানে অলআউট হয়।  দলের হয়ে টিপু সুলতান সর্বোচ্চ ১৯ রান করেন।  এছাড়া ইসতিয়াক আহমেদের ১২ রান ছাড়া অন্য কোন ব্যাটারের রানের চাকা দুই অংকের ঘর স্পর্শ করতে পারেনি।  তবে অতিরিক্ত খাতে জমা হয় সর্বোচ্চ ২৪ রান।  বল হাতে প্রতিপক্ষের বেলাল তিনটি এবং সাদমান খান ও শাহরিয়ার জামিল নিরু দুটি করে উইকেট নেন।

লক্ষ্য তাড়ায় ব্যাট করতে নেমে ১৮.২ ওভারে ৫ উইকেট হারিয়ে ৭৮ রান তুলে জয় নিশ্চিত করে।  দলের পক্ষে সাজাদ সর্বোচ্চ ৩২ রান করেন।  অন্যদের মধ্যে তানভির ১৯ রানে অপরাজিত থাকেন।  প্রতিপক্ষের টিপু সুলতান ২টি উইকেট নিয়ে অলরাউন্ডিং নৈপুণ্য দেখান।

বৃহস্পতিবার (১৩ জুলাই)খেলা -ডবলমুরিং ক্লাব-কেএম স্পোর্টিং ক্লাব (এমএ আজিজ), সাতকানিয়া উপজেলা ক্রীড়া সংস্থা -কাস্টমস স্পোর্টস ক্লাব। (মহিলা কমপ্লেক্স)।