চট্টগ্রাম জেলা মহিলা ক্রীড়া সংস্থার ১ম সভা

চট্টগ্রাম জেলা মহিলা ক্রীড়া সংস্থার কার্যনির্বাহী কমিটির ১ম সভা সভানেত্রী তানজিয়া রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

সভায় চট্টগ্রাম জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান এবং সাবেক সিটি মেয়র সিজেকেএস সাধারণ সম্পাদক আলহাজ  আ.জ.ম. নাছির উদ্দীনের উপস্থিতিতে নবগঠিত কার্যনির্বাহী কমিটিকে ফুলেল শুভেচ্ছাসহ অভিনন্দন জানানো হয়।  সভায় চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদকের কাছে জেলা মহিলা ক্রীড়া সংস্থার সভানেত্রী মহিলাদের খেলাধুলার প্রসার ও উন্নয়নে একটি স্থায়ী মাঠ বরাদ্দের প্রস্তাব করলে তিনি এম এ আজিজ স্টেডিয়ামস্থ সিজেকেএস প্রশিক্ষণ মাঠটি বরাদ্দ দেয়ার আশ্বাস দেন।

সংস্থার সাধারণ সম্পাদিকা রেজিয়া বেগম ছবির সঞ্চালনায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সিজেকেএস সহ সভাপতি এবং চট্টগ্রামের অতিরিক্ত জেলা প্রশাসক রকিব হাসান, সহ-সভানেত্রী মিশকাত আফরিন, রেখা আলম চৌধুরী, স্মরণিকা চাকমা, সাজেদা নাসরিন, সহ সাধারণ সম্পাদিকা মনোয়ারা আফরোজ, কোষাধ্যক্ষা কোহিনুর হোসাইন, সদস্যা তনিমা পারভীন, অজন্তা বড়ুয়া, মেহের নিগার, জয়শ্রী সেন, সাবিরা সুলতানা বিনা, গুলশান আরা, সাহেদা বেগম, সালেহা আহমেদ এবং জেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ।