চট্টগ্রামে ১৪ দলের গণসমাবেশে দুই পক্ষের সংঘর্ষ, আহত বেশ কয়েকজন

চট্টগ্রাম নগরীর লালদিঘীর পাড়ে ১৪ দলের গণসমাবেশে স্লোগান দেওয়াকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষ শুরু হয় দুই পক্ষের সংঘর্ষের ঘটনা ঘটেছে।

বুধবার (৩১ মে) বিকেল পৌনে পাঁচটার সময় জেলা পরিষদ মার্কেটের সামনে অনুষ্ঠিত এই গণসমাবেশে এ ঘটনা ঘটে। সংঘর্ষে বেশ কয়েকজন আহত হয় বলে জানা গেছে।

কোতোয়ালী থানার পরিদর্শক (অপারেশন) আরমান হোসেন বলেন, দুই পক্ষের মধ্যে চেয়ার ছোড়াছুড়ির ঘটনা ঘটেছে। আমরা পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছি।

সমাবেশে বিশৃঙ্খলার বিষয়ে মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন বলেন, বড় সংগঠনে পছন্দ-অপছন্দ থাকতে পারে। তাই বলে একে অপরের বিরুদ্ধে সংঘর্ষে জড়াতে পারি না। আমরা সবসময় এটা বলি। তবুও অনেকে উদ্দেশ্য নিয়ে এখানে আসেন ও ষড়যন্ত্র করেন। মিছিল নিয়ে এসে বিশৃঙ্খলা করেন।

মহানগর ১৪ দলের সমন্বয়ক ও মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি খোরশেদ আলম সুজন বলেন, মিটিংয়ে সবাই নেতার বক্তব্য শুনতে এসেছে, মারামারি দেখতে আসেনি। সমাবেশ মারামারি করার জায়গা নয়।