চট্টগ্রামে মুক্তিযুদ্ধের প্রজন্মের গোলাম আযম প্রতিরোধ দিবস পালন

মুক্তিযুদ্ধের প্রজন্ম- বৃহত্তর চট্টগ্রামের উদ‍্যোগে বুধবার (২৬ জুলাই)  ১৯৯৪ সালে ২৬ জুলাই চট্টগ্রামের লালদিঘীতে গোলাম আযম প্রতিরোধ আন্দোলনে ঘাতক জামায়াত শিবির সন্ত্রাসীদের ব্রাঁশ ফায়ারে নিহত মৃত‍্যুঞ্জয়ী বীর শহীদ এহসানুল হক মনি,জাফর, টিটু রায় সহ নিহত সকল শহীদদের স্মরণে  চট্টগ্রাম (অস্থায়ী) কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয় ।

পরে দোস্তবিল্ডিংস্থ কার্যালয়ে সংগঠনের সভাপতি আবদুল মালেক খানের সভাপতিত্বে স্মরণ সভায় সেক্টর কমান্ডারস ফোরামের কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক বেদারুল আলম চৌধুরী বেদার প্রধান অতিথি ও চট্টগ্রাম জেলার সাধারণ সম্পাদক নূরে আলম সিদ্দিকী প্রধান বক্তা ছিলেন।

সভায় বক্তব্য রাখেন সংগঠনের নির্বাহী সভাপতি এডভোকেট সাইফুন নাহার খুশি, সহ সভাপতি মোহাম্মদ কামাল উদ্দিন,রাজীব চন্দ, ইঞ্জিনিয়ার ইয়াকুব মুন্না,যুগ্ম সাধারণ সম্পাদক দীপন দাশ, ইমরান হোসেন মুন্না,মাহি আল জিসা, সাংগঠনিক সম্পাদক নবী হোসেন সালাউদ্দিন, প্রচার সম্পাদক জবুরুত উল্লাহ জয়, দপ্তর সম্পাদক ডা.মনিরুল ইসলাম, মহিলা সম্পাদিকা কোহিনুর আকতার,উপ দপ্তর সম্পাদক ভাষ্কর দেব,সহ সম্পাদক খোরশেদ আলম, ইমন দত্ত,সদস‍্য মিশু সেন,সুমন দাশ প্রমূখ।

সভায় বক্তারা যুদ্ধাপরাধের দায়ে অভিযুক্ত সংগঠন জামায়াতের রাজনীতি আইন করে অবিলম্বে নিষিদ্ধ করার জোর দাবী জানান।