চট্টগ্রামে দেয়াল ধসে পথচারী নিহত

চট্টগ্রাম নগরের জামালখানে দেয়াল ধসে এক পথচারী মারা গেছেন । এসময় আহত হয়েছেন আরও একজন ।

বুধবার (২২ ফেব্রুয়ারি) বিকেল ৪ টার দিকে নগরের জামালখান সিঁড়ির গোড়ার সিকদার হোটেলের পাশের ভবনের সামনে এ ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছেন কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল কবীর।

জামালখান ওয়ার্ডের কাউন্সিলর শৈবাল দাশ সুমন বলেন, ভবন ভাঙার সময় দেয়ালের একটা অংশ নিচে ফুটপাতে পড়লে ওই সময় হেঁটে যাওয়া এক পথচারী চাপা পড়ে মারা যান। অন্য একজনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে।  তবে হতাহতদের তাৎক্ষণিক পরিচয় জানা যায়নি।