চট্টগ্রামে তুলার কারখানায় আগুন

চট্টগ্রামের কালুরঘাটের বিসিক শিল্পনগরী এলাকায় মেসার্স কাদের ট্রেডিং নামের একটি তুলার কারখানায় আগুন লেগেছে।

শনিবার (৯ ডিসেম্বর) সকাল আটটা ৫৫ মিনিটে এ আগুন লাগে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট কাজ করছে।

শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

বিষয়টি নিশ্চিত করে আগ্রাবাদ ফায়ার সার্ভিসের মোবিলাইজার কপিল উদ্দিন বলেন, ‘শর্ট সার্কিটের কারণে মেশিন থেকে কারখানাটিতে আগুনের সূত্রপাত ঘটে। ওই কারখানায় তুলাসহ বিভিন্ন পণ্য প্রক্রিয়াজাত করা হয়। সকাল ১০টা ২০ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। এখন আগুন নির্বাপনের কাজ চলমান রয়েছে।