চট্টগ্রামে তরুণীর কম্বল মোড়ানো লাশ উদ্ধার

চট্টগ্রামের পটিয়ায় অজ্ঞাত এক তরুণীর কম্বল মোড়ানো লাশ উদ্ধার করা হয়েছে।

উপজেলার ধলঘাটের মুকুটনাইট এলাকায় রাস্তার পাশে পড়েছিল লাশটি। বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) রাতে পুলিশ লাশটি উদ্ধার করেন।

পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রিটন সরকার বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করা হয়েছে। ওই নারীর লাশ কম্বল মোড়ানো অবস্থায় ছিল। তার বয়স ২৫ থেকে ৩০ হতে পারে। কে বা কারা লাশটি রাস্তার ওপর ফেলে চলে গেছে তা এখনো জানা যায়নি।

তিনি আরও বলেন, লাশের শরীরে বড় কোনো আঘাতের চিহ্ন নেই। তবে কপালের ভ্রুতে ছোট একটি আঘাতের চিহ্ন আছে। এটা হত্যা নাকি নাকি অন্য কিছু সেটা ময়নাতদন্তের পর জানা যাবে। পিবিআই ফিঙ্গার প্রিন্ট নিয়ে গেছে। ময়নাতদন্তের জন্য তার মরদেহ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।