চট্টগ্রামে বাংলাদেশ জামায়াতে ইসলামী নিয়ন্ত্রিত ‘ইসলামি সমাজকল্যাণ পরিষদ’র লিজ বাতিল করে সরকারের নিয়ন্ত্রণে আনা হয়েছে।
মঙ্গলবার (৩০ মে) বিকালে নগরীর চকবাজার থানা এলাকায় কলেজ হোস্টেল গেটের বিপরীতে প্রতিষ্ঠানটিতে অভিযান চালানো হয়। অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রতীক দত্ত।
তিনি বলেন, একসময় ইসলামি সমাজকল্যাণ পরিষদের অনুকূলে এই ভবনের জমি লিজ দেওয়া হয়েছিল। কিন্তু ২০১৮ সাল থেকে তারা লিজ নবায়ন করেনি এবং প্রতিষ্ঠানটির কার্যক্রম বন্ধ ছিল। এ অবস্থায় প্রতিষ্ঠানটির লিজ বাতিল করে ৩০ মে থেকে ওই সম্পত্তি সম্পূর্ণভাবে সরকারের নিয়ন্ত্রণে আনা হয়েছে।’
প্রতীক দত্ত আরও বলেন, অভিযানের সময় ওই প্রতিষ্ঠান থেকে জামায়াত ও ছাত্রশিবিরের প্রচুর বই, ব্যানার, চাঁদা রশিদ এবং বিপুল পরিমাণ সরকারবিরোধী পুস্তক জব্দ করা হয়েছে। অভিযান শেষে দোতলা ভবনটিতে তালা দেওয়া হয়। সেইসঙ্গে জব্দ করা মালামাল বুঝে নেওয়ার জন্য নোটিশ দেওয়া হয়েছে।