নিষিদ্ধি ঘোষিত জঙ্গি সংগঠন জামাআতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) চট্টগ্রাম জেলা শাখার সাবেক কমান্ডার এরশাদ হোসাইন ওরফে মামুনকে ২০ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে তাকে ২০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও এক বছর বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
একই মামলায় অভিযোগ প্রমাণিত না হওয়ায় বাকি ৩ আসামিকে খালাস দিয়েছেন আদালত।
মঙ্গলবার (৯ মে) চতুর্থ অতিরিক্ত চট্টগ্রাম মহানগর দায়রা জজ শরীফুল আলম ভুঁঞা এ রায় দেন।
খালাসপ্রাপ্ত আসামিরা হলেন- বুলবুল আহমেদ সরকার ওরফে ফুয়াদ (২৬), মো. সুজন (২৪) ও মাহাবুবুর রহমান ওরফে খোকন (৩৫)।
বিষয়টি নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী ওমর ফুয়াদ।