গুণীজন সংবর্ধনা, মেধাবৃত্তি ও সেলাই মেশিন বিতরণ করল মিরসরাই এসোসিয়েশন-চট্টগ্রাম

চট্টগ্রামস্থ মিরসরাইয়ের সংগঠন মিরসরাই এসোসিয়েশনের উদ্যোগে গুণীজন সংবর্ধনা, মেধাবৃত্তি ও স্বনির্ভর আত্মকর্মসংস্থান অনুদান আজ শনিবার (৩০ সেপ্টেম্বর ) সকাল ১০টায় মিরসরাই উপজেলা অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়।

এ সময় বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য ১৭ জনকে সংবর্ধনা, ৫০ ছাত্রছাত্রীকে মেধাবৃত্তি ও আত্মকর্মসংস্থানের জন্য ৫০ জনকে সেলাই মেশিন দেয়া হয়। এছাড়া গ্রীষ্মকালীন ফুটবল টুর্নামেন্টে (ছাত্রী) করের হাট কামিনী মজুমদার উচ্চ বিদ্যালয় জেলা পর্যায়ে চ্যাম্পিয়ন ও বিভাগীয় পর্যায়ে রানার্স আপ হওয়ায় ফুটবল দলকে সংবর্ধনা দেয়া হয় এবং শ্রেষ্ঠ সামাজিক সংগঠন ২০২৩ হিসাবে ‘শান্তিনীড়’কে সংবর্ধনা দেয়া হয়।

সংগঠনের সভাপতি শ্রী কালু কুমার দের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এস. এম. আবুল হোসেনের সঞ্চালনায় ও প্রোগ্রামের সদস্য সচিব মেহেদী হাসান চৌধুরীর তত্ত্বাবধানে প্রোগ্রাম অনুষ্ঠিত হয়।

বিশেষ অতিথির বক্তব্যে রাখেন স্বাধীনতা পদক প্রাপ্ত সংবর্ধিত অতিথি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ডা. কনক কান্তি বড়ুয়া, বিশেষ অতিথি মাহবুবর রহমান রুহেল, বিশেষ অতিথি মিরসরাই উপজেলা চেয়ারম্যান মো. জসিম উদ্দিন,বিশেষ অতিথি উপজেলা নির্বাহী অফিসার মাহফুজা জেরিন, বিশেষ অতিথি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এর উপ-উপচার্য বেনু কুমার দে, মিরসরাই এসোসিয়েশনের চট্টগ্রাম এর সাবেক সভাপতি ও উপদেষ্টা এডভোকেট আব্দুল মান্নান, সাবেক সভাপতি ও উপদেষ্টা এডভোকেট মজিবুর রহমান ফারুখ ও প্রোগ্রাম এর সদস্য সচিব মেহেদী হাসান চৌধুরী, সংবর্ধনা পাওয়ায় অনুভূতি প্রকাশ করেন রত্নগর্ভা মা অধ্যাপিকা লিলুফা বেগম,বীর মুক্তি যোদ্ধা মফিজুর রহমান ও চিকিৎসায় প্রফেসর ডা: দিদারুল আলম।

এই সময় আরও উপস্থিত ছিলেন, উপদেষ্টা মহিউদ্দিন শাহ আলম নিপু, মিরসরাই পৌরসভার মেয়র গিয়াস উদ্দিন, দাতা সদস্য চেয়ারম্যান আবু সুফিয়ান বিপ্লব,চেয়ারম্যান শামসুল আলম দিদার, ,দাতা সদস্য শাখাওয়াত উল্যাহ রিপন,চেয়ারম্যান নুরুল মোস্তফা ,চেয়ারম্যান কামরুল হায়দার চৌধুরী, সিনিয়র সহ সভাপতি এস এম মহিউদ্দিন,সহ সভাপতি মোঃ ইউনুছ ভূইয়া, নিজামী,যুগ্ম সম্পাদক (১ম) ইসমাইল নিজামী সবুজ , দপ্তর সম্পাদক বেলায়েত হোসেন, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক নুরুল ইসলাম ইরান, সাংস্কৃতিক সম্পাদক আরিফ মঈনুদ্দীন, ক্রীড়া সম্পাদক ওমর ফারুক আজাদ, মহিলা সম্পাদিকা লায়ন রাশেদা আক্তার মুন্নি, কার্যনির্বাহী সদস্য- কার্যনির্বাহী সদস্য সাবের আহমদ নিজামী, এস এম নিজাম উদ্দিন হারুন, মোঃ আইয়ুব আলী, এহছানুল আজিম লিটন, প্রোগ্রাম কমিটির সদস্য ইঞ্জিনিয়ার আশরাফ, সদস্য কাজী সালা উদ্দিন, অনান্য সদস্যবৃন্দ।