অবকাশ যাপনে গিয়ে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। গরমের কারণে অসুস্থ হয়ে পড়েন তিনি।
অতিরিক্ত গরমে পানিশূন্যতার কারণে তিনি অসুস্থ হয়ে পড়েন বলে এক প্রতিবেদনে সিএনএন এ তথ্য দিয়েছে।
প্রধানমন্ত্রীর কার্যলয়ের পক্ষ থেকে জানানো হয়, বাসভবনের কাছের ওই চিকিৎসাকেন্দ্রটিতে সারারাত অবস্থান করেন তিনি। অবশ্য হাসপাতালে পৌঁছানোর পর ভিডিওবার্তা দেন নেতানিয়াহু।
এ সময় জানান, গ্যালিল সাগরে অবকাশ যাপনে গিয়েছিলেন তিনি। সেখানে ৩৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় অসুস্থ হয়ে পড়েন এ নেতা।
তবে তিনি বলেন, ‘আমি ভালো বোধ করছি।’ তিনি সবাইকে কড়া রোদে বেশি সময় না থাকার পরামর্শ দেন। বেশি পানি পান করতে বলেন।