ক্লাসে ফিরলেন ফুলপরী

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) দেশরত্ন শেখ হাসিনা হলে নির্যাতনের শিকার ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের প্রথম বর্ষের ছাত্রী ফুলপরী খাতুন এক মাস পর ক্লাসে ফিরেছেন।  রবিবার (১২ মার্চ) ক্যাম্পাসে ফিরে তিনি বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিব হলের ৫০১ নম্বর রুমে ওঠেন।  সোমবার (১৩ মার্চ) সকালে সহপাঠীদের সঙ্গে ক্লাস করেন তিনি।

ক্লাসে ফেরার অনুভূতি জানিয়ে ফুলপরী বলেন, ‘ক্লাসে ফিরতে পেরে খুব ভালো লাগছে।  আমার বিভাগের শিক্ষক ও সহপাঠীদের সহযোগিতা পেয়েছি।’

ফুলপরী আরও জানান, তিনি এখন থেকে নিয়মিত ক্লাস করবেন।  আগে নিরাপত্তাজনিত কারণে দুশ্চিন্তায় ছিলেন।  তবে এখন আর সে ভয় নেই।  হলেও সিট বরাদ্দ পেয়েছেন।

ফুলপরীর সহপাঠীরা বলেন, ‘ফুলপরীকে ক্লাসে পেয়ে আমরা আনন্দিত।  ফুলপরী খুব বন্ধুসুলভ।  আমরা তাকে সর্বাত্মক সহযোগিতা করব।’

তাদের প্রত্যাশা, ‘ফুলপরীর সঙ্গে যে ঘটনাটি ঘটেছে, সেটি যেন অন্য কারও সঙ্গে না হয়।  সব মেয়েরই তার মতো সাহসী হওয়া উচিত।’

ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের সভাপতি ড. বখতিয়ার হাসান বলেন, ‘গত মাসে ক্লাসে অংশ না নিলেও সে (ফুলপরী) যেন ক্ষতিগ্রস্ত না হয়, আমরা বিষয়টি দেখব।