কোটা আন্দোলন পরিস্থিতি নিয়ে যে বার্তা দিল ফ্রান্স

বাংলাদেশে চলমান কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে উদ্ভূত পরিস্থিতি নিয়ে বার্তা দিয়েছে ফ্রান্স। আজ রবিবার ঢাকাস্থ ফরাসি দূতাবাস থেকে দেওয়া এক বার্তায় উত্তেজনা নিরসনে সংলাপের আহ্বান জানিয়েছে তারা।

দীর্ঘদিন ধরে চলে আসা কোটা সংস্কার আন্দোলন সম্প্রতি সহিংস রুপ নেয়। আন্দোলনকে ঘিরে এখন পর্যন্ত সারাদেশে প্রায় ২০০ জনের মৃত্যুর খবর জানা গেছে, আহত হয়েছে সহস্রাধিক। পরিস্থিতি নিয়ন্ত্রণে জারি করা হয়েছে কারফিউ।

এক বার্তায় ফ্রান্স জানায়, ‘‘ফ্রান্স সবাইকে আহ্বান জানাতে চায় যে— দেশে (বাংলাদেশে) আর কোনো সহিংসতা যেন না হয় সেজন্য সবাইকে শান্ত ও সংযমী হওয়ার পাশাপা‌শি সংলাপের মাধ্যমে সমস্যা সমাধানে জোর দিচ্ছে। ফরাসি সম্প্রদায়ের যারা বাংলাদেশ ভ্রমণ করতে ইচ্ছুক তাদের সতর্কতার জন্য ইতোমধ্যে রামর্শ দেওয়া হয়েছে (ভ্রমণ সতর্কতা)।’’