কুয়াকাটায় যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

পটুয়াখালীর কুয়াকাটায় থেকে শামিম (২২) নামের এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে মহিপুর থানা পুলিশ।

বুধবার (১৩ ডিসেম্বর) কুয়াকাটা পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের হোসেনপাড়া এলাকা থেকে মরদেহ উদ্ধার করা হয়। শামিম ওই এলাকার মিজান মুসুল্লির ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানান, বুধবার ভোররাতে নিজ বাড়ির ব্রয়লার মুরগির খামার ঘরের আড়ার সঙ্গে গলায় ফাঁস দেন শামিম। পরে খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্দার করে।

বিষয়টি নিশ্চিত করে মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন তালুকদার বলেন, গলায় ফাঁস লাগানো অবস্থায় ওই যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। সুরহাতাল শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান ওসি।