কাকে বিয়ে করলেন সালমান মুক্তাদির?

গত ৩০ এপ্রিল বিয়ে করেছেন ইউটিউবার সালমান মুক্তাদির। আজ মঙ্গলবার সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজেই এ তথ্য জানিয়েছেন এই ইউটিউবার-অভিনেতা।

স্ত্রীর সঙ্গে কয়েকটি ঘনিষ্ঠ ছবি প্রকাশ করে ক্যাপশনে লেখেন, বাকিটা জীবনের জন্য আমার প্রিয় স্ত্রী। তবে স্ত্রীর পরিচয় প্রকাশ করেননি তিনি।

সালমান পরিচয় প্রকাশ না করলেও তার স্ত্রীর পরিচয় পাওয়া গেছে। একাধিক গণমাধ্যম সূত্রে জানা গেছে, স্ত্রীর নাম দিশা ইসলাম। ২০১১ সালে দিশার প্রথম বিয়ে হয়েছিল। এরপর দিশার ঘরে আসে প্রথম সন্তান। নেটিজেনরা বলছেন, ২০১৮ সাল পর্যন্তও পূর্বের স্বামীর সঙ্গে দিশার সম্পর্ক ভালো ছিল। ২০২১ সালে দিশা দ্বিতীয় সন্তানের জন্ম দেন।

২০২১ সালের মার্চে দিশার ফেসবুকে আপলোড করা ছবিতে তাঁকে অন্তঃস্বত্ত্বা দেখা যায়, সেখানেও স্বামীর উপস্থিতি ছিল। এ সময় দিশা কানাডার ওন্টারিওতে বসবাস করছিলেন। ২০২৩ সালের এপ্রিলে সালমানকে বিয়ে করলেন তিনি। তবে এর আগে সালমান মুক্তাদিরকে নিজের ফেসবুকে দিশা বন্ধু হিসেবে উল্লেখ করেছিলেন।

কিছুদিন আগেই এক প্রশ্নের জবাবে সালমান মুক্তাদির বলেছিলেন আয়মান সাদিক বিয়ে করলেই তিনি দেখে শুনে বুঝে তারপর বিয়ে করবেন। কিন্তু সে কথা রাখলেন না। আয়মানের আগেই বিয়ে করলেন। অথচ সেই আয়মান সাদিক ব্যাচেলর থেকেই সালমানকে শুভেচ্ছা জানালেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে আয়মান সাদিক সালমানকে উদ্দেশ্য করে বলেন, ‘আমি কখনও ভাবিনি এই দিনটি দেখবো। তোমাদের আনন্দিত দেখে খুব ভালো লাগছে। দুজনের সুখি-শান্তিপূর্ণ এক যাত্রার জন্য শুভকামনা রইলো।’