কাকরাইলে ককটেল বিস্ফোরণ, বিএনপির ২০০ নেতাকর্মী আটক

রাজধানীর কাকরাইলে নির্মানাধীণ ভবন থেকে ককটেল নিক্ষেপ ও নাশকতার পরিকল্পনার অভিযোগে বিএনপির প্রায় দুই শতাধিক নেতাকর্মীকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

শুক্রবার (২৭ অক্টোবর) মধ্যরাতে এ ঘটনা ঘটে। ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার হারুন অর রশিদ তাৎক্ষণিক এক সংবাদ সম্মেলনে গণমাধ্যমকর্মীদের জানান, কাকরাইল মোড়ে বিএনপি নেতাকর্মীরা ১০ থেকে ১৫টি ককটেল পুলিশকে লক্ষ্য করে নিক্ষেপ করে। এ সময় ওই এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে সেখান অভিযান চালিয়ে ২০০ জনকে আটকের পাশাপাশি বিপুল পরিমাণ লাঠি, রড ও রান্নার সরঞ্জাম উদ্ধার করা হয়।

এদিকে আজ শনিবার (২৮ অক্টােবর) আওয়ামী লীগ ও বিএনপির সমাবেশ ঘিরে রাজধানীসহ সারা দেশে সর্বোচ্চ সতর্কাবস্থা নিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।