কুমিল্লায় ১৩ আগে এক কলেজ শিক্ষকে হত্যাকাণ্ডের ঘটনায় ছয়জনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।
মঙ্গলবার (২ মে) সকাল ১১টার সময় কুমিল্লার অতিরিক্ত জেলা ও দায়রা জজ পঞ্চম আদালতের বিচারক জাহাঙ্গীর হোসেন এ রায় দেন।
রায় ঘোষণার সময় মৃত্যুদণ্ডপ্রাপ্তদের মধ্যে জামাল, ইলিয়াস ও জাকির হোসেন আদালতে উপস্থিত ছিলেন। বাকি তিনজন- নয়ন, কামাল ও মিঠুন পলাতক।
বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লা আদালতের এপিপি জাকির হোসেন বলেন, ২০১০ সালের ১০ আগস্ট বিকেলে কুমিল্লা নগরীর বারপাড়া এলাকায় শিক্ষক সাইফুল আজম সুজনকে কুপিয়ে হত্যা করা হয়। পরদিন কুমিল্লার কোতোয়ালি মডেল থানায় সুজনের বাবা ১১ জনকে আসামি করে মামলা দায়ের করেন। তদন্ত শেষে পুলিশ নয়জনের নামে চার্জশিট দাখিল করে।
মামলার দীর্ঘ শুনানি শেষে অভিযোগ প্রমাণ হওয়ায় মঙ্গলবার ছয়জনকে সাজার আদেশ দেন আদালত। বাকিদের মধ্যে দুজন দোষী সাব্যস্ত না হওয়ায় খালাস পেয়েছেন। অপরজন মামলা চলাকালে মারা গেছেন।