এস্তোনিয়ার রাষ্ট্রদূতকে রাশিয়া থেকে বহিষ্কার

এস্তোনিয়ার রাষ্ট্রদূতকে দেশত্যাগের নির্দেশ দিয়েছে রাশিয়া। গত বছরের ফেব্রুয়ারিতে ইউক্রেইনে আগ্রাসন শুরুর পর এই প্রথম রাশিয়া কোনো রাষ্ট্রদূতকে বরখাস্ত করলো।

এস্তোনিয়া ‘অবন্ধুসুলভ আচরণ করছে’ অভিযোগ তুলে দেশটির রাষ্ট্রদূতকে আগামী ৭ ফেব্রুয়ারির মধ্যে রাশিয়া ছাড়ার নির্দেশ দিয়েছে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়।  গতবছর ফেব্রূয়ারিতে প্রতিবেশী ইউক্রেইনের আগ্রাসন শুরুর পর এই প্রথম রাশিয়া কোনও রাষ্ট্রদূতকে বরখাস্ত করল।

সোমবার (২৩ জানুয়ারি) রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এস্তোনিয়ার রাষ্ট্রদূত মার্গুস লাইদ্রেকে ডেকে পাঠিয়ে এ নির্দেশ দেওয়া হয় বলে জানায় বিবিসি। পরে মন্ত্রণালয় থেকে এক বিবৃতিতে বলা হয়, এস্তোনিয়া ‘সম্পূর্ণরূপে রুশোফোবিয়ায় আক্রান্ত’।

২০১৮ সাল থেকে মার্গুস লাইদ্রে মস্কোয় এস্তোনিয়ার রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করছেন।  এর আগে তিনি যুক্তরাজ্য ও ফিনল্যান্ডে রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করেছেন।