পুলিশ সুপার হিসেবে পদোন্নতি পেয়েছেন চট্টগ্রামের ৮ কর্মকর্তা। অতিরিক্ত পুলিশ সুপার পদ থেকে পদোন্নতি পেয়েছেন তারা।
সোমবার (৬ নভেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখার সিনিয়র সহকারী সচিব মো. মাহাবুর রহমান শেখ স্বাক্ষরিত দুটি প্রজ্ঞাপনে এ পদোন্নতি দেওয়া হয়।
পদোন্নতি প্রাপ্তরা হলেন— কক্সবাজার এপিবিএনের অতিরিক্ত পুলিশ সুপার উক্য সিং, কক্সবাজার জেলা পুলিশের মো. শাকিল আহমেদ, মো. রফিকুল ইসলাম, খাগড়াছড়ির মাহমুদা বেগম, রাঙামাটির মারুফ আহমেদ, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার পংকজ দত্ত, গাজী রবিউল ইসলাম ও মো. রইছ উদ্দিন।