ভারতের পশ্চিমবঙ্গে হিন্দি ভাষার চলচ্চিত্র ‘দ্য কেরালা স্টোরি’ নিষিদ্ধ করেছেন রাজ্যের মূখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। তিনি নির্দেশ দিয়েছেন, রাজ্যের কোনো হলে প্রদর্শন করা যাবে না।
এর আগে তামিলনাড়ুর সিনেমা হল থেকে সরিয়ে দেওয়া হয়েছিল ‘দ্য কেরালা স্টোরি’, কিন্তু তা ছিল তামিলনাড়ু থিয়েটার ওনার্স অ্যাসোসিয়েশনের সিদ্ধান্ত। কিন্তু এই প্রথম ভারতের কোনো রাজ্যে আনুষ্ঠানিকভাবে নিষিদ্ধ হলো ‘দ্য কেরালা স্টোরি’।
রাজ্য সরকারের পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে গণমাধ্যমকে জানানো হয়, “রাজ্যে শান্তি ও সৌহার্দ্য বজায় রাখতে পশ্চিমবঙ্গে ‘ দ্য কেরালা স্টোরি’ চলচ্চিত্রটি নিষিদ্ধ ঘোষণা করা হল। এই সিনেমায় যেসব দৃশ্য দেখানো হয়েছে তা রাজ্যের শান্তিশৃঙ্খলার পক্ষে বিপজ্জনক হতে পারে আশঙ্কা করে কলকাতাসহ সব জেলাতে এই ছবির প্রদর্শন নিষিদ্ধ করা হল। শান্তিশৃঙ্খলা বজায় রাখতেই রাজ্য প্রশাসনের এই সিদ্ধান্ত।”