গত কয়েকদিন ধরে কিয়েভে টানা রাশিয়ার তীব্র ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার মধ্যেই আজ সকালে মস্কোয় ড্রোন হামলার ঘটনা ঘটেছে। যদিও এ ঘটনায় এখন পর্যন্ত কেউ হতাহত হওয়ার খবর পাওয়া গেছে।
কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা তাদের এক প্রতিবেদনে জানায়, এ ঘটনাকে ‘বিরল’ উল্লেখ করে সামান্য ক্ষয়ক্ষতির দাবি করেছেন মেয়র সের্গেই সোবিয়ানিন।
এক বিবৃতিতে তিনি জানিয়েছেন, ‘ড্রোনের আঘাতে একাধিক ভবন সামান্য ক্ষতি হয়েছে। খবর পাওয়া মাত্রই শহরের সব জরুরি পরিষেবার কর্মীরা ঘটনাস্থলে পৌঁছেছেন। এখন পর্যন্ত কেউ গুরুতর আহত হননি।’
সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে জানা গেছে, ইউক্রেন থেকে প্রায় ১ হাজার কিলোমিটার দূরে অবস্থিত মস্কো। ইউক্রেনে যুদ্ধ শুরুর পর এখানে ড্রোন হামলার ঘটনা বিরল। যদিও যুদ্ধ শুরুর পর রাশিয়ার সীমান্তবর্তী এলাকাগুলোতে নিয়মিত হামলার খবর পাওয়া যাচ্ছে।