গত এপ্রিলেই ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা পরীমণি কলকাতায় গিয়েছিলেন। এর কয়েক মাস না কাটতেই ভক্তদের সুখবর দিলেন এই নায়িকা।
ভারতীয় এক গণমাধ্যমে পরীমণি জানান, শিগগিরই কলকাতার সিনেমায় দেখা যাবে তাকে। তিনি বলেন, ‘কলকাতার সিনেমায় কাজ করছি। তবে এখনই বিস্তারিত কিছু বলতে চাই না। আমার ছেলের জন্মদিনের পর কলকাতায় যাব।’
জানা গেছে, আগামী ১০ আগস্ট এক বছরে পা দেবে পরীমণির ছেলে রাজ্য। বেশ জমকালো আয়োজনে ছেলের জন্মদিন পালনের পরই কলকাতায় যাবেন এই নায়িকা।
আইনিভাবে বিবাহবিচ্ছেদ না হলেও, বর্তমানে আলাদা থাকছেন শরিফুল রাজ ও পরীমণি। তবে ছেলে রাজ্য তার মায়ের সঙ্গেই রয়েছেন।
উল্লেখ্য, পরীর স্বামী অভিনেতা শরিফুল রাজের ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্ট থেকে তিন অভিনেত্রীর আপত্তিকর ছবি ও ভিডিও ফাঁস হয়। মূলত এ ঘটনার পর থেকেই আলাদা থাকছেন এই তারকা দম্পতি।