জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভা অনুষ্ঠিত হতে যাচ্ছে আজ বৃহস্পতিবার। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে বৈঠকটি অনুষ্ঠিত হবে।
বৈঠকে উঠছে মহেশখালী অর্থনৈতিক অঞ্চল ৩ এর গ্যাস বিদ্যুৎ ও যোগাযোগ উন্নয়ন ও পার্বত্য চট্টগ্রাম পল্লী অবকাঠামো উন্নয়ন। এর বাইরে মেয়াদ ও ব্যয় বৃদ্ধির জন্য উঠছে সিডিএর আড়াই হাজার কোটি টাকার জলাবদ্ধতা প্রকল্প।
আগামী সপ্তাহে জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা করা হলে এটাই হতে পারে বর্তমান সরকারের শেষ একনেক সভা।