ঈদের ছুটি শুরু কাল থেকে

আগামীকাল বুধবার (১৯ এপ্রিল) থেকে শুরু হচ্ছে ঈদের ছুটি।  ঈদ শনিবার হলে এ বছর সরকারি কর্মকর্তা কর্মচারীরা রোজার ঈদের ছুটি ভোগ করবেন ৫ দিন আর ঈদ রবিবার হলে সে ক্ষেত্রে তারা ঈদের ছুটি পাবেন ৬ দিন।

আগামীকাল  শবে কদরের সরকারি ছুটি।  পরদিন বৃহস্পতিবার (২০ এপ্রিল) সরকারের নির্বাহী আদেশে ছুটি।  এ বছর রোজা ২৯টি হলে ঈদ উদযাপিত হবে শনিবার (২২ এপ্রিল)।  সে হিসেবে ঈদের আগের দিন শুক্রবার (২১ এপ্রিল), ঈদের দিন শনিবার (২২ এপ্রিল) এবং ঈদের পরের দিন রবিবার (২৩ এপ্রিল) পর্যন্ত ঈদের ছুটি থাকবে। আর রোজা ৩০টি হলে ঈদ হবে রবিবার (২৩ এপ্রিল)।  সেক্ষেত্রে ঈদের পরের দিন সোমবার (২৪ এপ্রিল) পর্যন্ত ঈদের ছুটি থাকবে।

উল্লেখ্য, গত সোমবার (১০ এপ্রিল) অনুষ্ঠিত মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে ২০ এপ্রিল বৃহস্পতিবার সরকার নির্বাহী আদেশে ছুটির সিদ্ধান্ত নেয় সরকার।  পরবর্তীতে সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব মাহবুব হোসেন এক ব্রিফিংয়ে এ বিষয়টি সাংবাদিকদের জানান।  এর পরের দিন মঙ্গলবার (১১ এপ্রিল) এ ছুটির আদেশ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়।

এবার ২০ এপ্রিল (বৃহস্পতিবার) সরকারি ছুটি হিসেবে থাকবে।  ১৯ এপ্রিল হলো শবে কদরের ছুটি, সে ক্ষেত্রে ২০ এপ্রিল একদিন খোলা থাকে।  সে ক্ষেত্রে মানুষের যাতায়াত যাতে নির্বিঘ্ন হয়, মানুষের ভ্রমণটা যেন স্মুথ হয় সে জন্য ২০ এপ্রিল ছুটি ঘোষণা করা হয়েছে।’