ইমরান খানের খেলা শেষ : মরিয়ম নওয়াজ

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফের মেয়ে মরিয়ম নওয়াজ ইমরান খানের ‘খেলা শেষ’ বলে মন্তব্য করেছেন। তিনি মুসিলম লিগ-নওয়াজের (পিএমএল-এন) জ্যেষ্ঠ ভাইস প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করছেন।

তিনি আরও বলেন, পিটিআই ছাড়তে লম্বা সারি পড়ে গেছে! কীভাবে জনগণ পাশে থাকবে, যখন নেতাই (ইমরান খান) একজন শেয়াল?

শুক্রবার (২৭ মে) পাঞ্জাব-প্রদেশের বিহারি শহরে আয়োজিত পিএমএল-এনের যুব সম্মেলনে দেওয়া বক্তব্যে এসব কথা বলেন তিনি।

আস্থা ভোটে হেরে ক্ষমতা থেকে ছিটকে পড়ে ইমরানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) থেকে নেতা–নেত্রীদের পদত্যাগের হিড়িক লাগায় এ মন্তব্য করেন মরিয়ম নওয়াজ।

এ সময় তিনি ৯ মে ইমরানের গ্রেফতারের পর দেশজুড়ে ছড়িয়ে পড়া সহিংস প্রতিবাদের কঠোর সমালোচনা করেন। ইমরানের মুক্তির দাবিতে রাস্তায় নামা তার কর্মী ও সমর্থকরা বিভিন্ন সামরিক-বেসামরিক স্থাপনায় হামলা চালান। এতে ধরপাকড় শুরু হলে পিটিআই থেকে একে একে নেতারা পদত্যাগ শুরু করেন।

গত (৯ মে) ‘সন্ত্রাসের’ জন্য ইমরানকে দায়ী করে পিএমএল-এনের জ্যেষ্ঠ ভাইস প্রেসিডেন্ট বলেন, ওই রক্তক্ষয়ে তার হৃদয় ভেঙে গেছে। তিনি ‘শহিদ’ হওয়া ব্যক্তিদের পরিবারের সদস্যদের প্রতি পিএমএল-এনের যুব সম্মেলন উৎসর্গ করেন।

আপনার দলের লোকেরাই প্রকাশ করছে আপনি ৯ মে-এর হোতা ছিলেন, বলেন মরিয়ম। তিনি ৯ মের ‘সন্ত্রাসের’ জন্য পিটিআই প্রধানকে দায়ী করেছেন। সেইসঙ্গে ‘শহীদ’ হওয়া ব্যক্তিদের পরিবারের সদস্যদের প্রতি পিএমএল-এনের যুব সম্মেলন উৎসর্গ করেন।

উল্লেখ্য, ইমরান খানের গ্রেফতারের পরে দেশটির বিভিন্ন শহরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে তার সমর্থকদের সংঘর্ষে কমপক্ষে ৮ জন নিহত হয়েছেন। আহত হন আরও অন্তত ৩০০ জন।