আ.লীগ-বিএনপি সমাবেশের অনুমতি পাবে: হারুন

আওয়ামী লীগ ও বিএনপি আগামীকাল শনিবার (২৮ অক্টোবর) রাজধানীতে মহাসমাবেশ করার অনুমতি পাবে বলে জানিয়েছেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) প্রধান মোহাম্মদ হারুন অর রশিদ।

শুক্রবার (২৭ অক্টোবর) বিকেলে রাজধানীর নাইটেঙ্গেল মোড়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।

মোহাম্মদ হারুন অর রশিদ বলেন, আওয়ামী লীগ ও বিএনপি মহাসমাবেশ করার জন্য অনুমতি চেয়েছে। আমার ধারণা, তারা অনুমতি পাবে। তবে, স্থানের বিষয়ে এখন বলা যাচ্ছে না। স্থানের বিষয়টি খুব দ্রুতই জানিয়ে দেওয়া হবে তাদের। আমরা নিরাপত্তা নিশ্চিত করব।