আমেরিকার রাষ্ট্রদূতের এত দৌড়াদৌড়ি ভালো না: কাদের সিদ্দিকী

আমেরিকার রাষ্ট্রদূতের বাংলাদেশে এত দৌড়াদৌড়ি ভালো না বলে মন্তব্য করেছেন কৃষক শ্রমিক জনতা লীগের প্রতিষ্ঠাতা সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী। মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর মৃত্যুদিবস উপলক্ষে আজ শুক্রবার বেলা ১১টায় তাঁর কবরে শ্রদ্ধা জানানোর পর সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি। কাদের সিদ্দিকী বলেন, ‘আমরা আমেরিকায় বাস করি না, বাংলাদেশে বাস করি। আমেরিকা স্যাংশন দেবে—এই ভয়ে আমরা বিয়ে করব না, বউ তালাক দিব, মেয়ের বিয়ে হবে না—এটা চিন্তাভাবনা করা উচিত না। এটা জাতীয় পার্টির জি এম কাদের জীবনের একটি শ্রেষ্ঠ ভুল কথা বলেছেন। এটাও বলব, আমেরিকার রাষ্ট্রদূতের বাংলাদেশে এত দৌড়াদৌড়ি ভালো না। এটা তাঁর দেশের ইলেকশন না, ইলেকশন আমাদের দেশের।’

আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে মামলার আবেদন খারিজআওয়ামী লীগ নেতার বিরুদ্ধে মামলার আবেদন খারিজ
ঢাকায় আমেরিকার রাষ্ট্রদূত পিটার হাসকে উদ্দেশ্য করে কাদের সিদ্দিকী বলেন, ‘তিনি তিনটা দলকে চিঠি দিয়েছেন সংলাপের জন্য। বাংলাদেশে আর মানুষ নাই? বাংলাদেশে আর দল নাই? তিনিই তো তিনটি দলকে চিঠি দিয়ে দেশকে ভাগ করেছেন, বিভক্ত করেছেন, এটাই তো তাঁর গর্হিত অন্যায়। এ জন্যই তো তাঁর শাস্তি পাওয়া উচিত, স্যাংশন পাওয়া উচিত বাংলাদেশের জনগণের পক্ষ থেকে। আমাদের ছোট দেশ বলে গরীব মানুষের সুন্দরী বউয়ের মতো যে যা খুশি, তাই করবে—এটা হতে পারে না, এটা চলতেই পারে না। এই তিনটি দলকে চিঠি দিয়ে অন্যায় করেছে, তাই তাঁকে দেশের সংবিধান অনুযায়ী আইনের আওতায় আনা যেতে পারে।’

ad
বঙ্গবীর আরও বলেন, আমেরিকার সমর্থন নেওয়া বিএনপিকে মুসলমানের ভোট দেওয়া উচিত না। ইসরায়েল যেভাবে গাজার ওপর অত্যাচার করছে, মুসলমানদের হত্যা করছে, বৃদ্ধ, শিশুকে হত্যা করছে—এই অবস্থায় আমেরিকাকে একটুও ছাড় দেওয়া উচিত না।’

পিটার হাসকে হুমকি দেওয়া মুজিবুলের বিরুদ্ধে ব্যবস্থা: কাদেরপিটার হাসকে হুমকি দেওয়া মুজিবুলের বিরুদ্ধে ব্যবস্থা: কাদের
নির্বাচন কমিশন ঘোষিত তফসিল নিয়ে কৃষক শ্রমিক জনতা লীগের প্রতিষ্ঠাতা সভাপতি বলেন, ‘নির্বাচনী তফসিল ঘোষণা হয়েছে। এটা নিয়ে অনেকে খুশি না। আমি নিজেও খুশি না। কিন্তু তারপরও বলব, একটি গণতান্ত্রিক দেশে পাঁচ বছর পরপর অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ, প্রভাবমুক্ত নির্বাচন হওয়া দরকার। বঙ্গবন্ধু নিজে বলেছে, সকল প্রকার প্রভাবমুক্ত নির্বাচন করতে হবে। আমি বলব, এখন সরকার নাই, এখন সরকার নির্বাচন কমিশন। ইচ্ছেমতো যেন কোনো কিছু না করা হয়। গতবারের মতো ভোটারহীন ভোট হলে সবচেয়ে বেশি ক্ষতি হবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ও সব থেকে বেশি ক্ষতি হবে বাংলাদেশের। তার থেকে বেশি ক্ষতি হবে আমার বোন শেখ হাসিনার।’

বিএনপির মহাসমাবেশের দিন রাস্তাঘাট বন্ধ করা হবে কি নাবিএনপির মহাসমাবেশের দিন রাস্তাঘাট বন্ধ করা হবে কি না
বঙ্গবীর কাদের সিদ্দিকী আরও বলেন, ‘সামনে নির্বাচনে ৩০০ আসনেই কৃষক শ্রমিক জনতা লীগ মনোনয়ন দেওয়ার চিন্তাভাবনা করছে।’

এ সময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন কৃষক শ্রমিক জনতা লীগের নেতা–কর্মীরা।