‘আমাদের ঐক্য অক্ষুন্ন থাকলে কোনো শক্তি আ.লীগকে ডোবাতে পারবে না’

চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র আ.জ.ম নাছির উদ্দীন বলেছেন, আমাদের ঐক্য অক্ষুন্ন থাকলে কোনো শক্তি আওয়ামী লীগকে ডোবাতে পারবে না। ঐক্যই হচ্ছে আমাদের ভিত্তি।

তিনি আরও বলেন, কোনো পরাক্রমশালী দেশের পরিকল্পিত কৌশল ও নিষেধাজ্ঞা বাংলাদেশকে দাবিয়ে রাখতে পারবে না। রাজনৈতিকভাবে পদমর্যাদা থেকে আমরা যে দায়িত্ব পালন করছি তা সঠিকভাবে পালন করা প্রয়োজন।

রবিবার (১৫ জুন) সকালে থিয়েটার ইনস্টিটিউট মিলনায়তনে নগর আওয়ামী লীগের উদ্যোগে অনুষ্ঠিত বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষচারা বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দীন চৌধুরী বলেছেন, পরিবেশ রক্ষায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা শুধু বাংলাদেশ নয়, উন্নয়নশীল দেশগুলোর পক্ষে আন্তর্জাতিক ফোরামে যে দাবি ও প্রস্তাবনাগুলো উত্থাপন করেছেন তা যৌক্তিক অর্থেই সর্বজনীন এবং জনআকাঙ্খার প্রতিফলন। পরিবেশ রক্ষায় বৃক্ষরাজির যে ভূমিকা রয়েছে তাকে আরও বেশি প্রসারিত করতে আমাদেরকে এখন একটি সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। এক্ষেত্রে কোন রাজনৈতিক অভিলাস নেই। আছে মানবজীবন ও আগামী প্রজন্মের ভবিষ্যত সুরক্ষায় একটি পরিশুদ্ধ সমাজ গড়ার অঙ্গীকার।

চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক আলহাজ্ব মসিউর রহমান চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠিত বৃক্ষরোপণ ও চারা বিতরণ অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, বাংলাদেশ আওয়ামী লীগের জাতীয় পরিষদের সদস্য ও চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সহ সভাপতি আলহাজ্ব নঈম উদ্দীন চৌধুরী, অ্যাডভোকেট ইব্রাহিম হোসেন চৌধুরী বাবুল, উপদেষ্টা শেখ মাহমুদ ইছহাক, ত্রাণ সমাজ কল্যাণ সম্পাদক হাজী মো. হোসেন, নির্বাহী সদস্য আব্দুল লতিফ টিপু, হাজী রোটারিয়ান মো. ইলিয়াছ, থানা আওয়ামী লীগের আলহাজ্ব সাহাব উদ্দীন আহমদ, ওয়ার্ড আওয়ামী লীগের সালেহ আহমদ চৌধুরী, সাইফুল আলম বাবু, রুহুল আমিন তপন। সভামঞ্চে উপস্থিত ছিলেন, চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক চৌধুরী হাসান মাহমুদ হাসনী, প্রচার ও প্রকাশনা সম্পাদক আলহাজ্ব শফিকুল ইসলাম ফারুক, দপ্তর সম্পাদক সৈয়দ হাসান মাহমুদ শমসের, তথ্য ও গবেষণা সম্পাদক চন্দন ধর, ধর্ম সম্পাদক হাজী জহুর আহমদ, উপ সম্পাদক শহীদুল আলম, নির্বাহী সদস্য আবুল মনছুর, আব্দুল লতিফ টিপু, সাইফুদ্দীন খালেদ বাহার, মো. জাবেদ, হাজী বেলাল আহমদ। মহিলা আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, শ্রমিক লীগ, ছাত্রলীগ, তাঁতী লীগ, কৃষকলীগ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।