মোদী পদবি নিয়ে মন্তব্যের কারণে মানহানি মামলায় সাজার রায় স্থগিত রাখার জন্য রাহুল গান্ধী যে আবেদন করেছিলেন তা খারিজ করে দিয়েছে গুজরাটের একটি আদালত। এই সিদ্ধান্তের ফলে রাহুলের লোকসভার সদস্যপদ ফিরে পাওয়ার পথ আপাতত আটকে গেল। অর্থাৎ তিনি তার সংসদ সদস্যপদ ফিরে পাচ্ছেন না।
নিম্ন আদালতের রায়ের বিরুদ্ধে সুরাট দায়রা আদালতে একটি আবেদন করেছিলেন। আবেদনে তিনি সাজা স্থগিত করার আবেদন করেছিলেন। কিন্তু বৃহস্পতিবার আদালত রাহুল গান্ধীর সেই আবেদন খারিজ করে দেয়।
বৃহস্পতিবার সুরাট দায়রা আদালত তার আবেদনের পরিপ্রেক্ষিতে সাজা স্থগিত করতে অস্বীকৃতি জানিয়েছে। হাইকোর্টের দ্বারস্থ হওয়া ছাড়া এখন তার সামনে আর উপায় নেই।
২০১৯ সালের লোকসভা নির্বাচনের সময় কর্ণাটকের কোলারে একটি সমাবেশে রাহুল গান্ধী বলেছিলেন, ‘সব চোরেদের পদবী কীভাবে মোদি হতে পারে?’ এ নিয়ে রাহুল গান্ধীর বিরুদ্ধে মানহানির মামলা করেছিলেন বিজেপি বিধায়ক ও গুজরাটের সাবেক মন্ত্রী পূর্ণেশ মোদি।
আদালতের রায়ে দোষী সাব্যস্ত হওয়ার পর সংসদ সদস্য পদ হারান রাহুল। সূত্র: বিবিসি