আফছারুল আমিনের আসন শূন্য ঘোষণা করে গেজেট

সদ্য প্রয়াত চট্টগ্রাম-১০ আসনের সংসদ সদস্য ও সাবেক মন্ত্রী আফছারুল আমীনের সংসদীয় আসন শূন্য ঘোষণা করে গেজেট জারি করেছে জাতীয় সংসদ সচিবালয়।

রোববার (৪ জুন) সংসদ সচিবালয়ে সিনিয়র সচিব কে এম আব্দুস সালাম স্বাক্ষরিত ওই গেজেটে বলা হয়েছে, গত শুক্রবার (২ জুন) চট্টগ্রাম-১০ আসনের এমপি আফছারুল আমীন রাজধানীর একটি হাসপাতালে ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা যান। ওইদিন থেকে চট্টগ্রাম-১০ আসনটি শূন্য ঘোষণা করা হলো।

উল্লেখ্য, ডা. আফছারুল আমীন শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বর্তমান সভাপতি। মৃত্যুর আগ পর্যন্ত তিনি চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি ছিলেন। চট্টগ্রাম-১০ আসন থেকে ২০০৮, ২০১৪ ও ২০১৮ সালে মোট তিনবার নৌকা প্রতীকে সংসদ সদস্য নির্বাচিত হন। তিনি সরকারের নৌপরিবহন ও পরে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রীর দায়িত্বে ছিলেন।

এমএফ