আনোয়ারায় রায়পুর ইউনিয়ন আওয়ামী লীগের কমিটি গঠন

রায়পুর ইউনিয়নের চেয়ারম্যান আমিন শরীফকে পুনরায় সভাপতি নুরুল আজিজ চৌধুরীকে পুনরায় সাধারণ সম্পাদক ও নুরুল আবছারকে সাংগঠনিক সম্পাদক ঘোষণা করে আনোয়ারা উপজেলার ৩নং রায়পুর ইউনিয়ন আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে।

সোমবার (১৩ নভেম্বর) উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক এম এ মান্নান চৌধুরী ও সাধারণ সম্পাদক জসীম উদ্দিন চৌধুরীর স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে ৬ সদস্য বিশিষ্ট এ কমিটি ঘোষণা করেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ আওয়ামী লীগের আনোয়ারা উপজেলার অন্তর্গত ৯নং পরৈকোড়া ইউনিয়ন শাখার ৭১ সদস্য বিশিষ্ট একটি প্রস্তাবিত পূর্ণাঙ্গ কমিটি পরবর্তী ৩ (তিন) বছরের জন্য অনুমোদন দেওয়া হলো।