আনোয়ারা উপজেলার রায়পুর পরুয়া পাড়ায় আগুনে ক্ষতিগ্রস্তদের মাঝে সামাজিক সংগঠন ‘গহিরা প্রবাসী মানবিক ফাউন্ডেশন’র আর্থিক সহয়তা প্রদান করা হয়েছে।
বুধবার (৬ মার্চ) দুই ধাপে ক্ষতিগ্রস্ত ১৯পরিবার ও অসহায় দুঃস্থদের মাঝে ২ লাখ টাকা প্রদান করা হয়।
এ সময় ফাউন্ডেশনের সদস্য আরিফুর রহমান ঝিনুক, ইলিয়াস কাঞ্চন দিদার, আবদুল করিম মিস্ত্রি, আবদুল জব্বার, আবদুল ছবুর, আফসার মিয়া, আবদুল মোনাফ, মিন্ঠু, সলাহ উদ্দীন, ফারভেজ, নজরুল ইসলাম খোকা প্রমুখ উপস্থিত ছিলেন।