আট মাসের মাথায় আবারও নতুন ওসি পেল পটিয়াম, প্রিটন গেলেন সাতকানিয়ায়

দক্ষিণ চট্টগ্রামের পটিয়া থানার ওসি প্রিটন সরকারের আবেদনের প্রেক্ষিতে আট মাসের মাথায় আবারো নতুন ওসি পেলেন পটিয়া থানা। উত্তর চট্টগ্রামের মিরসরাই সার্কেলের পুলিশ পরিদর্শক মোহাম্মদ নেজাম উদ্দীনকে পদায়ন করা হয়েছে পটিয়া থানায়। অন্যদিকে পটিয়া থানার ওসি প্রিটন সরকারকে বদলি করা হয়েছে সাতকানিয়া থানায়।
রোববার (১২ নভেম্বর) চট্টগ্রাম পুলিশ সুপার এসএম শফিউল্লাহ স্বাক্ষরিত রমএক অফিস আদেশে এ তথ্য জানা গেছে।
পটিয়া থানার ওসি প্রিটন সরকার বলেন, আমি পটিয়া থানা থেকে বদলির জন্য আবেদন করার পর আজ এ আদেশ পেলাম।
এদিকে, পুলিশ পরিদর্শক মোহাম্মদ নেজাম উদ্দীন মিরসরাই সার্কেলের পরিদর্শকের দায়িত্ব পালনের আগে চট্টগ্রাম মহানগরের কোতোয়ালী থানায় ওসি ছিলেন। ছিলেন বাকলিয়া, সদরঘাট থানার ওসি। এছাড়া পিবিআই, টুরিস্ট পুলিশ, সিটিএসবি এবং ইমিগ্রেশনের পরিদর্শক হিসেবে দায়িত্ব পালন করেন।
প্রিটন সরকার সিএমপির বায়েজিদ থানার ওসি, তার আগে একই থানায় পরিদর্শক (তদন্ত), গোয়েন্দা বিভাগেও পরিদর্শক হিসেবে দায়িত্ব পালন করেছেন।